ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌসুমে ব্যবহারকারীদের জন্য বৈদ্যুতিক যানবাহন আরও সহজলভ্য করে তোলা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতে উৎসাহিত করতেই দেশজুড়ে এ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।
এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত শোরুম থেকে রিভোর ইলেকট্রিক বাইক কিনলে গ্রাহকেরা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। অফারের আওতায় রয়েছে রিভোর সদ্য বাজারে আনা হাই-পারফরম্যান্স ই-বাইক ‘রিভো বি১২’ও। ঈদ উপলক্ষে সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে নতুন এই মডেলটি।
রিভো বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত করা যাবে।
ক্যাম্পেইন প্রসঙ্গে রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নি বলেন, “জ্বালানি ও মোটরসাইকেলের ব্যয় বাড়তে থাকায় দেশে দৈনন্দিন যাতায়াতে মানুষ ধীরে ধীরে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই ঈদ উপলক্ষ্যে আমরা সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর পরিবহন সমাধান নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।”
ই-বাইক কেনার পর ব্যবহারকারীরা যাতে যেকোনো ধরনের সার্ভিসিং নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যে ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি নিজেদের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কও সম্প্রসারণ করছে রিভো। সীমিত সময়ের জন্য দেশের সব অনুমোদিত রিভো শোরুমে চলবে এ ক্যাশব্যাক ক্যাম্পেইন।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments