মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিল সহ হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫) নামের এক চিহিৃত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়া এলাকার মৃত আক্কাস কাটানীর ছেলে। তার বিরুদ্ধে মতিহার থানায় ৬টি মাদকের মামলা রয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর),মোঃ রফিকুল আলম।
তিনি জানান,রোববার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে, খোঁজাপুর মধ্যপাড়া এলাকায় একজন মাদক কারবারি বিপুল পরিমান ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিলসহ হাবিবুল বাসারকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মোঃ পলাশ আলী ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মাদক কারবারি পিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments