ডেস্ক রিপোর্ট: সাভার ইপিজেডে শ্রমিক জেসমিন হত্যা ও আশুলিয়ায় বয়লার বিস্ফোরনে ৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত ও দু'জন শ্রমিক হাসান ও রাশেদুল হত্যার প্রতিবাদে আজ বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহীদুল ইসলাম সবুজ, বক্তব্য রাখেন অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম শ্রমিক নেতা এ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আকতার লিমা, শামীম ইমাম, প্রকাশ দত্ত, এএএম ফায়েজ হোসেন, সীমা দত্ত প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা গত ১৩ জুন ২০২১ সাভার ইপিজেডে নেলী ফ্যাশনের আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন এবং গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments