ডেস্ক রিপোর্ট: ইঙ্গিত ছিল অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হওয়ার। তফসিল ঘোষণায় জানা গেলো নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ। ৬ অক্টোবর হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্ব) ছিল বিসিবির ১২তম বোর্ড সভা। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন নিয়ে অনেক কথাই বলেছেন। আর রাতে জানা গেলো নির্বাচনের দিনক্ষণ। ৬ অক্টোবর, বুধবার সকাল ১০ থেকে বিসিবির বোর্ড রুমে হবে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। আর ২৩ সেপ্টেম্বর জানা যাবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ শুরু একদিন পর, চলবে ২৫ সেপ্টেম্বর ৪টা পর্যন্ত। ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, আর বাছাই ও তালিকা প্রকাশ হবে পরদিন, ২৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর।
চলতি মাসে শেষ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায় বর্তমান কমিটি। ইতিমধ্যে ভোটার তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বাকি ছিল শুধু তফসিল ও নির্বাচনের দিন ঘোষণার। সেটিই এসে গেলো।-আমাদের সময়.কম
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments