ডেস্ক রিপোর্ট: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা আশাব্যঞ্জক। সোমবার (১৪ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে রেসিপ্রোকল ট্যারিফ অ্যাগ্রিমেন্টের খসড়া বিষয়ক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা হয়েছে। দ্বিতীয় ধাপের আলোচনা শেষ করে তৃতীয় ধাপের আলোচনার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে । আমরা চলতি মাসে যুক্তরাষ্ট্রে যাব। আশা করছি একটা ভালো ফলাফল আসবে।
শেখ বশিরউদ্দীন আরো বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের আলোচনা আশাব্যঞ্জক হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। দফাওয়ারি আমাদের সঙ্গে যারা নেগোশিয়েশনে যুক্ত ছিলেন তাদের ৩৫-৪০ জনের সঙ্গে আমাদের কথা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা বেশকিছু পরামর্শ পেয়েছি, আশা করছি এই আলোচনার মাধ্যমে রপ্তানির ওপর আমাদের জন্য যুক্তরাষ্ট্র একটি যৌক্তিক শুল্কহার নির্ধারণ করবে। আমরা প্রতিযোগিতামূলক মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি। ২০১৫ সাল থেকে আমরা শুল্ক পরিশোধ করে ব্যবসা করছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসা করে থাকে। যদি তুলনামূলকভাবে আমাদের সঙ্গে কোনো বৈষম্যমূলক অবস্থান তৈরি না হয় তাহলে আমাদের ব্যবসায়ীরা সফলতার সঙ্গে ব্যবসা করে যাবে। যৌক্তিক শুল্কহারের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যৌক্তিক শুল্কহার শূন্য।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড.সেলিম রায়হান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফেডারেশন অভ্ বাংলাদেশ চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অভ্ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির সর্বশেষ আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জুলাই ২০২৬ সংস্করণে এডিবি বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনা ও রূপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments