ফিফা বিশ্বকাপ ফুটবল: আজ যাদের খেলা দেখা যাবে

প্রকাশ : 22 Jun 2026
ফিফা বিশ্বকাপ ফুটবল: আজ যাদের খেলা দেখা যাবে

রফিকুল ইসলাম সুজন: রবিবার ২১ জুন দিবাগত রাত ১২টা থেকে সোমবার ২২ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের চারটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়াম খেলবে ইরানের বিপক্ষে। ভোর ৪টায় উরুগুয়ের প্রতিপক্ষ কাবো ভের্দে। সকাল ৭টায় নিউজিল্যান্ডের লড়াই মিশরের সঙ্গে। রাত ১১টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার।


রবিবার, ২১ জুন দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রাত ২টায় জার্মানি ২-১ গোলে আইভরি কোস্টকে হারিয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ডেনিজ উন্দাভের জোড়া গোলে জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভোর ৬টায় ইকুয়েডর ও কুরাসাওয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ১৫টি সেভ করে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়েছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। সকাল ১০টায় জাপান ৪-০ গোলে তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছে। দাইচি কামাদা, আয়াসে উয়েদার জোড়া গোল ও জুনিয়া ইতোর গোলে বড় জয় পায় সামুরাই ব্লুরা। এটি ছিল বিশ্বকাপের ১০০০তম ম্যাচ। রাত ১০টায় স্পেন ৩-১ গোলে সৌদি আরবকে হারিয়েছে। পেদ্রি, লামিনে ইয়ামাল ও দানি ওলমোর গোলে জয় পায় স্পেন।


সোমবার ২২ জুন দিবাগত রাত ১২টার পর থেকে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো শুরু হবে। মঙ্গলবার ২৩ জুন ভোর ৩টায় ফ্রান্সের প্রতিপক্ষ ইরাক। সকাল ৬টায় নরওয়ে মুখোমুখি হবে সেনেগালের। সকাল ৯টায় জর্ডান খেলবে আলজেরিয়ার বিপক্ষে। রাত ১১টায় পর্তুগালের লড়াই উজবেকিস্তানের সঙ্গে। 

বুধবার ২৪ জুন রাত ২টায় ইংল্যান্ড খেলবে ঘানার বিপক্ষে। ভোর ৫টায় পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সকাল ৮টায় কলম্বিয়া মুখোমুখি হবে কঙ্গো ডিআরের। 

বৃহস্পতিবার ২৫ জুন রাত ১টায় বসনিয়া খেলবে কাতারের বিপক্ষে। একই সময়ে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কানাডা। ভোর ৪টায় মরক্কো খেলবে হাইতির বিপক্ষে এবং স্কটল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল। সকাল ৭টায় চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে মেক্সিকোর এবং দক্ষিণ আফ্রিকার লড়াই কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে। 

শুক্রবার ২৬ জুন রাত ২টায় কুরাসাও খেলবে আইভরি কোস্টের বিপক্ষে এবং ইকুয়েডরের প্রতিপক্ষ জার্মানি। ভোর ৫টায় জাপান মুখোমুখি হবে সুইডেনের এবং তিউনিসিয়ার লড়াই নেদারল্যান্ডসের সঙ্গে। সকাল ৮টায় প্যারাগুয়ে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং তুরস্কের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। 


শনিবার ২৭ জুন সকাল ৭টায় নরওয়ে খেলবে ফ্রান্সের বিপক্ষে। সকাল ১০টায় সেনেগালের প্রতিপক্ষ ইরাক। রাত ১১টায় কাবো ভের্দে মুখোমুখি হবে সৌদি আরবের। ২৮ জুন রাত ২টায় উরুগুয়ের লড়াই স্পেনের সঙ্গে। ভোর ৫টায় মিশর খেলবে ইরানের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম। 

রবিবার ২৮ জুন দুপুর ৩টায় ক্রোয়েশিয়া খেলবে ঘানার বিপক্ষে। ভোর ৩টায় পানামার প্রতিপক্ষ ইংল্যান্ড। সকাল ৬টা ৩০ মিনিটে কলম্বিয়া মুখোমুখি হবে পর্তুগালের। একই সময়ে কঙ্গো ডিআর খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। সকাল ৮টায় আলজেরিয়ার লড়াই অস্ট্রিয়ার সঙ্গে এবং জর্ডানের প্রতিপক্ষ আর্জেন্টিনা।


এবারের বিশ্বকাপ শুরু হয়েছে গত ১২ জুন শুক্রবার। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়। ৩৯ দিনের এই আসর চলবে ২০ জুলাই সোমবার পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করছে। ফাইনাল ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৯ জুলাই।


ফিফার ইতিহাসে সবচেয়ে বড় এই আসরে ৪৮টি দেশ ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। মোট ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচ হবে। যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি স্টেডিয়ামে খেলা হচ্ছে। যুক্তরাষ্ট্র একাই আয়োজন করবে ৭৮টি ম্যাচ। ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে সর্বোচ্চ ৯টি ম্যাচ হবে, যার মধ্যে একটি সেমিফাইনালও আছে।


বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। এখন পর্যন্ত ব্রাজিল ৫ বার, জার্মানি ও ইতালি ৪ বার করে, আর্জেন্টিনা ৩ বার, ফ্রান্স ও উরুগুয়ে ২ বার করে এবং ইংল্যান্ড ও স্পেন ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার প্রথমবার খেলছে উজবেকিস্তান, জর্ডান, কেপ ভার্দে ও কুরাসাও।


ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও পর্তুগাল। এবারের প্রাইজমানি রেকর্ড ১ বিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।


বাংলাদেশে টি স্পোর্টস, বিটিভি ও গাজী টিভিতে খেলা সরাসরি দেখা যাচ্ছে। অনলাইনে টফি, বায়োস্কোপ ও মাই রবি অ্যাপে সরাসরি সম্প্রচার হচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, এবারের আসরে মাঠে বসে প্রায় ৫৫ লাখ দর্শক খেলা দেখবেন।


সম্পর্কিত খবর

;