ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময়ে মসজিদ,মন্দির,গির্জা ও মাজারসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নারকীয় হামলার ঘটনায় বিচারহীনতার জন্য সন্ত্রাসীরা বার বার হামলার সাহস পাচ্ছে বলে দাবী করেন বিজয়নগর উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী।
তিনি বলেন,”এবছর হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পুঁজায় কুমিল্লা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে পুঁজামন্ডপে আক্রমণ, প্রতিমা ভাংচুরের ঘটনা ছিল একটি সুপরিকল্পিত সুদুর প্রসারী সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকান্ড। স্বাধীনতা বিরোধীরা দেশ ও সরকারকে বেকায়দায় ফেলে নিজেদের স্বার্থ-সিদ্ধি হাসিলের অপচেষ্টা লিপ্ত রয়েছে। এই সন্ত্রাসের পিছনে রয়েছে দক্ষিণপন্থী মৌলবাদী রাজনীতির গভীর চক্রান্ত। তার সাথে মিশে রয়েছে ক্ষমতার গোষ্ঠীগত দন্ধ স্বার্থ। ক্ষমতাসীন দল এর দায় এড়াতে পারেনা। সাম্প্রদায়িক সন্ত্রাস চিরতরে দূর করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতা উত্তরকাল থেকে এপর্যন্ত যত সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে সংখ্যালঘুদের উপর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। পঞ্চম সংশোধনী ও অষ্টম সংশোধনীর পরিপূর্ন বাতিল সহ ‘৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করতে হবে।
আজ ২৪ অক্টোবর রোববার সকাল ১১ টায় বিজয়নগর উপজেলার চান্দুরা ঢাকা-সিলেট হাইওয়ে রোডের সামনে উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।
এছাড়া সমাবেশে বক্তারা কুমিল্লার ঘটনায় জড়িত ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের রিমান্ডে এনে মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বক্তারা বলেন অতীতে ঘটে যাওয়া সকল ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক বিচার সম্পূর্ণ করলে আগামীতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস পাবেনা।
উপজেলা যুব মৈত্রীর সভাপতি সঞ্জয় রায় পোদ্দার এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,জাতীয় কৃষক সমিতি উপজেলার আহ্বায়ক বিল্লাল মিয়া,উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা আবুল কালাম,সন্তুোষ মোহন ঋষি, চান্দুরা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ দুলাল মিয়া,সাধারণ সম্পাদক অপূর্ব দেব প্রমুখ।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments