ডেস্ক রিপোর্ট: নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুই যুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারও বেশ কয় বছর পর চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি। একই নাটক এবার চিত্রশিল্পী তামিমা সুলতানা চিত্রভাষায় ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ শিরোনামে প্রদর্শনী করতে যাচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে।
ঢাকা থিয়েটারের আয়োজনে আগামী ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চিত্ররসিকদের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল পাঁচটায় প্রায় ৫০টি ছবির এ প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি থাকবেন শিল্পী আবুল বারক আলভি ও নিসার হোসেন। ‘প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ’ প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যাচার্যের শিল্পবন্ধু নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও তার অনুজপ্রতীম শিল্পযোদ্ধা ও চিত্রশিল্পী আফজাল হোসেন।
তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টার ডিগ্রী সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ সালে তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবেও পুরষ্কার পেয়েছেন। তামিমা ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণ পদক অর্জন করেছিলেন।
বর্তমান প্রদর্শনী সম্পর্কে তামিমা বলেন, ‘দ্বৈতাদ্বৈতবাদী ধারণায় আকৃষ্ট হয়ে তিনি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছেন।
শিল্পী জানান, করোনাকালীন ছবি আঁকার বিষয়ে তিনি মনোযোগী হন ও পরবর্তী দুই বছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেন।
তামিমা আশা প্রকাশ করেন, চিত্রকলায় এ ধরনের কাজে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত হয়ে শিল্পের আরো আরো নব দিগন্ত উন্মোচন করবে।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments