স্টাফ রিপোর্টার: শিশুদের মেধা বিকাশের ছবি আঁকা ও রচনা লিখন প্রতিযোগিতার মতো সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ বুধবার রাজধানীর জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রোকসানা সুলতান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিএস’র সহকারী সমন্বয়কারী সিথি ঘোষ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনির, বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, উন্নয়নকর্মী সিএম মাহমুদা আকন্দ ও করিমুন্নেছা আকন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছবি আঁকা ও রচনা লিখন প্রতিযোগিতা শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি এবং মেধাবিকাশে কাজ করে। এই প্রতিযোগিতায় ছবি আঁকার মধ্য দিয়ে মানব সভ্যতার উপর মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশের ক্ষতিকর প্রভাব এবং রচনা লিখনের মাধ্যমে নারী ও কন্যা শিশুর উপর নির্যাতনের ধরণ, ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয় ফুঁটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ছবি আঁকা প্রতিযোগিতায় এলাকার আটটি বিদ্যালয় থেকে ২৪ জন এবং রচনা লিখুন প্রতিযোগিতা ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ছবি আঁকা এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা রচনা লিখুন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলোর ১৫ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। আগামী ১৩ এপ্রিল ওই প্রতিযোগিতার ফলাফল প্রকাশসহ সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments