স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটের দিকে তারা অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে এই ঘটনা ঘটে। এদিন জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত আইনসহ তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের ঠিক আগে এই ওয়াকআউটের ঘটনা ঘটে। অপর বিলটি ছিল হস্তান্তর সম্পত্তি (সংশোধন) বিল, ২০২৬।
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের কার্যাবলীর জন্য নির্ধারিত দিন। এদিন মন্ত্রীর বিল উত্থাপন করা যায় কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে একাধিক বেসরকারি বিল বিচারাধীন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীর বিল এনে সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে কি না, সেটিও বিবেচনা করা দরকার।
তিনি আরও বলেন, প্রাইভেট মেম্বার ডে-তে মন্ত্রীর বিল উত্থাপন ভালো দৃষ্টান্ত নয়। বেসরকারি সদস্যদের দিনটি শুধু তাদেরই প্রাপ্য বলে তিনি মন্তব্য করেন। তার অভিযোগ, পরিপূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে ঠেলে একপেশে করে ফেলা হচ্ছে। নীতিগতভাবে এই ধরনের বিলে অংশগ্রহণ করতে চান না তারা। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এর মাধ্যমে সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এভাবে খণ্ডিত সংস্কারের অংশ হতে চাই না, আমরা ওয়াকআউট করছি।
এরপর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের সদস্যদের সংসদে ফিরে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ওয়াকআউট করার স্বাধীনতা সদস্যদের রয়েছে, তবে সংসদের ভেতরেই সব বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সংসদকে প্রাণবন্ত রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের মতপার্থক্য ও বিতর্ক সংসদ কক্ষেই হওয়া উচিত এবং তুচ্ছ বিষয়ে ওয়াকআউট না করাই শ্রেয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments