ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া থেকে আসা ১২শ কেজি ওজনের লালু মস্তান ব্রাহ্মণবাড়িয়ার হাট কাঁপাচ্ছে। গরুটি ওজনের দিক দিয়ে বেশি ও আকৃতির দিক দিয়ে বেশ বড়। যার কারণে বাজারে আসা সাধারণ মানুষের মাঝে আগ্রহ বেড়েছে গরুটিকে ঘিরে।
লালু মাস্তান এর মালিক মো: রোকন মিয়া জানান, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাঁশহাটি গ্রাম থেকে তিনি গরুটিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাটে এসেছেন।
গরুটি সম্পর্কে তিনি জানান,দুই বছর বয়সে এক কৃষকের কাছ থেকে দেড়লাখ টাকা দাম দিয়ে তিনি গরুটি ক্রয় করেছেন। পরে দুই বছর ধরে খামারে লালন পালন করেছেন। তিনি গরুটিকে খৈল ভুষি কাঁচা ঘাস এবং ভুট্টা বুটের ছোলা সহ প্রাকৃতিক খাবার খাইয়েছেন। গরুটির দাম হাকাচ্ছেন তিনি ১৫ লাখ টাকা। তবে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে গরুটির দাম সাড়ে ৯ লাখ টাকা উঠেছে বলে তিনি দাবি করেছেন । তবে সাড়ে ১০ থেকে ১১ লাখ টাকা হলে গরুটি বিক্রি করে দেবেন। তার আশা ব্রাহ্মণবাড়িয়ার বাজারে তিনি ভালো দাম পাবেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় ভাদুঘর বাসটার্মিনালের হাটটিতে সকাল থেকে ক্রেতা সাধারণের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভীর আরও বাড়তে থাকে।
কোরবানির এই পশুর হাটে গরু অসুস্থ হয়ে গেলে ভেটেনারি সার্জনের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জাল নোট সনাক্তকরণের জন্য আলাদা বুথ রয়েছে।
হাটের ব্যবস্থা সম্পর্কে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস জানান, ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের কোরবানীর পুশু ক্রয় করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল রোববার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত এই হাট চলবে।
স্টাফ রিপোর্টার: বিমা দাবি পরিশোধে নিজেদের ধারাবাহিক অগ্রযাত্রা ধরে রেখে চলতি বছরের প্রথমার্ধে, জানুয়ারি-জুন ২০২৬, ৩৩৪ কোটি ৯ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আগের ব ...
ডেস্ক রিপোর্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির সর্বশেষ আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জুলাই ২০২৬ সংস্করণে এডিবি বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনা ও রূপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ...
সব মন্তব্য
No Comments