স্টাফ রিপোটার: ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে যেনো কোন ভয় না থাকে। মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা নির্বাচনে শংকাহীন পরিবেশ চাই। আমরা চাই ভোটাররা যেনো তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে লাঙলের বিজয় সুনিশ্চিত। সরকার ও নির্বাচন কমিশনকে ভোটের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিজয়ী হতে পারলে রাস্তা ঘাট উন্নয়ন করবো, ঢাকা-১৮ আসনের সব মানুষের জন্য সকল অধিকার নিশ্চিত করবো। আমারা গণমানুষের সাথে আছি, কোন অপশক্তি আমাদের পথচলা রোধ করতে পারবে না।
আজ দুপুরে উত্তরার জসিমউদদীন আরএকে টাওয়ার, উত্তরা টাওয়ার, নিগার প্লাজা, রাজলক্ষ্মী কমপ্লেক্স, কুশল সেন্টার, এইচএম প্লাজা, আমির কমপ্লেক্স ও রাজউক কমার্শিয়াল মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন শেরীফা কাদের এমপি।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments