স্টাফ রিপোর্টার: ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে অনুসরনীয় নীতিমালা প্রণয়ন এবং আরেকটি হচ্ছে উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা।
রাষ্ট্রপতি যে কোন দন্ডিত আসামিকে, একজন ফৌজদারি অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা থাকা উচিৎ নয়।
বিচারবিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও এবি পার্টি পুরোপুরি একমত তবে সেক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ ১০০ এর সাথে অনুচ্ছেদ ৯৪ এর সংশোধন জরুরী।
আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, আজ সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সুপ্রিম কোর্ট রেখে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করে বিভাগীয় শহরে স্থায়ী বেঞ্চ সম্প্রসারণ করা হবে। কিন্তু আমরা বিভাগীয় শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ শহরগুলোতেও হাইকোর্ট ব্রাঞ্চ স্থাপনের কথা বলেছি।
বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষ। এই নাগরিকরা বিচারের আশায় ঢাকা আসেন। এতে আসা-যাওয়া, থাকা-খাওয়া,অনেক অর্থ ও সময়ের অপচয় হয়ে থাকে।
এ অবস্থায়, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার প্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত।
পাশাপাশি এ প্রক্রিয়ায় চিফ জাস্টিসসহ সুপ্রিম কোর্টকে আমরা অন্তর্ভুক্ত করার জন্য বলেছি বলে জানান ব্যারিস্টার ফুয়াদ।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক জানান, গতকাল থেকে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হচ্ছে এটি আশাব্যান্জক এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এবি পার্টি আজকের ঐকমত্যর বিষয়ে খুশি তবে সেটি সতর্কতার সহিত, কেননা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সংস্কারের বড় একটা অংশ, সেটিতে ঐকমত্যে না পৌঁছা পর্যন্ত এবি পার্টি সতর্ক দৃষ্টি রাখতে চায় বলে জানান ব্যারিস্টার সানী।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments