বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মনোজ্ঞ সংগীত পরিবেশনা, গুণীজন সম্মাননা এবং স্মারক বৃত্তি প্রদানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দু’দিনব্যাপী সংগীত উৎসব সমাপ্ত হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।
সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সফলভাবে এই উৎসব আয়োজন করায় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের সাথে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড, ইতিহাস ও ঐতিহ্যের চর্চা থাকতে হবে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এই রকম উৎসব আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, সংগীত এমন একটি বিষয় যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে। সংগীত ও নাট্যকলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষ উদারনৈতিক, মানবিক ও পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়। সংগীতের জ্ঞান ও কলাকৌশল সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রসারিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments