পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলীকে অপসারণ করে নতুন কমিটির দাবিতে মানববন্ধন ও অভিযোগ দেয়া হয়েছে।
হযরত আলী জাহানাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
বুধবার বিকালে স্মার্ট মতিহার গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থীসহ অত্র এলাকার সাধারণ জনগণ ব্যানারসহ হাতে ফেস্টুন নিয়ে এক সপ্তাহের মধ্যে সভাপতিকে অপসারণের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়।
মতিহার গ্রামের সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মতিহার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইয়ানুছ আলী,প্রভাষক সাইদুর রহমান,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)রাজশাহী মহানগর শাখার সমন্বয়ক সোহেল রানা,ছাত্র অভিভাবক মতিউর রহমান সরকার,আওরঙ্গজেব ভুট্ট,তৌরিকুল ইসলাম,ভুক্তভোগী শিক্ষিকা সুলতানা পারভিন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মতিহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরদার আলাউদ্দিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান,আব্দুল্লাহেল কাফী, ইয়াকুব আলী,হেলাল উদ্দিন প্রমুখ।
শিক্ষিকা সুলতানা পারভিনকে গালিগালাজ করায় মানববন্ধনে উপস্থিত শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থীরাসহ এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভাপতির অপসারণ দাবি করেছেন।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়।
মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলী বলেন,আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments