নাটোর প্রতিনিধি: নাটোরে হত্যা- নাশকতার মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুর রহমান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকার বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল রেজা নাটোর জেলা ফুটবল এসোসিয়েসনের সভাপতি ছিলেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুর রহমান বলেন, সন্ধ্যা ৬ টার দিকে সোহেল রেজার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। তিনি চলমান হিন্দুদের আন্দোলনে উস্কানি দিচ্ছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments