স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে সব ধরনের জ্বালানি তেলের মজুত প্রায় ৩০ দিনের জন্য পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। একই সঙ্গে এ মজুত আরও বাড়ানোর জন্য সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং মজুত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জ্বালানি তেল ইস্যুতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও কার্যক্রম যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
জেট ফুয়েলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক বাজারে দামের পরিবর্তনের প্রভাব বিবেচনায় এনে এ সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি তেলের মজুত ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments