সুমন আদিত্য,জামালপুর: উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদের সাধারন সভা অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় জামালপুর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে সাধারন সম্পাদকের রিপোর্ট ও কোষাধ্যক্ষের অর্থ রিপোর্ট পেশ করেন। সাধারন সম্পাদক ও কোষাধ্যাক্ষের রিপোর্ট নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। রিপোর্ট নিয়ে উদীচী সাধারন সদস্যদের আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পূর্নতা পায় এবং সর্বসম্মতিক্রমে সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষের অর্থ রিপোর্ট পাস হয়।
রিপোর্ট পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক সারোয়ার জাহান রবিন,সহ-সাধারন সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার,সদস্য মোস্তাফিজুর রহমান খানসহ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, উদীচী ৭২'র সংবিধানের চার নীতি আমরা মনে প্রানে ধারন করি। সমাজতন্ত্রকে ধারন করে সেই লক্ষে পৌছতে চাই। দেশে এখন নিরব একটি দুর্ভিক্ষ চলছে। সংগঠনিক আলোচনায় বক্তারা বলেন, সংগঠনকে গণ মানুষ ও গ্রামে নিয়ে যেতে হবে। উদীচী এখন গ্রামে গ্রামে যায় না বলে এটা দখল করে নিয়েছে ওয়াজ মাহফিলগুলো।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments