ডেস্ক রিপোর্ট: চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে আগত দর্শকদের মধ্যে ১২ লাখ দর্শককে ‘ঐতিহ্যবাহী তাঁবুতে’ রাখার চিন্তা করছে স্বাগতিক কাতার। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আয়োজকরা।
টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটির আবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ওমর আল জাবের বলেন,‘ বিশ^কাপে আগত দর্শকদের আবাসনের জন্য এটি একটি বিকল্প, যেটি আগামী দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান হবে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘ এটি হচ্ছে বাস্তব ক্যাম্পিং। আমরা অতিথিদেরকে সাধারন বেদুইনদের আদলে মরুভুমিতে বসবাসের অভিজ্ঞতা দিতে চাই। ওই তাঁবুতে বিদ্যুৎ ও পানি সরবরাহের পাশাপাশি থাকবে পয়োনিস্কাশন ব্যবস্থা। তবে খরতাপের ওই দেশের উষ্ণতা থেকে বাঁচার জন্য থাকবে না কোন শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র।
মধ্যপ্রাচ্যের খরতাপ থেকে রক্ষা পাবার জন্য বিশ^কাপ ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্টটির স্বাভাবিক সময় থেকে পিছিয়ে বছরের শেষভাগে অর্থাাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে নেয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। শেষ হবে ১৮ ডিসেম্বর।
গ্যাস সমৃদ্ধ ধনী ওই দেশটিতে বিশ^কাপগামী দর্শকদের জন্য আরো ২০০ বিলাসবহুল তাঁবু স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। দেশের দক্ষিনে মরুভমির কাছাকাছি সিলাইন সমুদ্র সৈকত এলাকায় এগুলো স্থাপন করা হবে বলে জানান জাবের। তিনি বলেন,‘বিশ^কাপ চলাকালে দর্শকদের জন্য একলাখেরও বেশী রুমের ব্যবস্থা করতে চাই।
বিশেষভাবে তৈরীকৃত পরিকল্পিত গ্রাম, এপার্টমেন্ট, ভিলা ও দুটি ক্রুজ শিপের মধ্য থেকে যে কোনটাই থাকার জন্য বেছে নিতে পারব দর্শকরা। ইতোমধ্যে দেশটির সিংহভাগ হোটেলের রুমগুলো বুকিং দিয়ে রেখেছে আয়োজকরা। যেখানে ফুটবল দল, রেফারি, গণমাধ্যম ও ফিফা কর্মকর্তারা অবস্থান করবে।
তিনি বলেন,‘ অনেকগুলো হোটেল এখনো নির্মানাধীন রয়েছে। কয়েকমাসের মধ্যে সেখান থেকে আরো কক্ষ পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।-বাসস
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments