বিশেষ প্রতিনিধি: রাজধানীর ডেমরায় বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে। এ সময় তারা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরসহ কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়। মঙ্গলবার রাত ৮ টার দিকে সারুলিয়া রানী মহলের ঢালে অবস্থিত বিএনপির ওই কার্যালয় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সবুজ ও তাজুল ইসলাম নামে বিএনপি দুই কর্মীর মাথা ও পেটে ছুরিকাঘাতসহ হাতুড়িপেটা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা ঢামেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী বিএনপি'র নেতাকর্মীরা জানায়, মঙ্গলবার রাতে বিএনপি'র ওই কার্যালয়ে ডেমরা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, ডেমরা থানা যুবদল নেতা আহমদ ও ডেমরা থানা তাঁতি দলের সাবেক আহবায়ক রফিক সহ স্থানীয় নেতৃবৃন্দরা গাড়ি কেনাবেচার ঘটনা নিয়ে সালিশে বসেন নিঝুমবাগ এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল বাগবিতণ্ডা হয়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে কার্যালয়ের আশপাশে অবস্থান নেওয়া নিঝুমবাগ এলাকার জামাই সোহাগ, শিশির ও মিজানসহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত বিএনপি নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ চালায়। আর হামলাকারীদের বয়স ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে। বর্তমানে আহত সবুজের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে সারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, গাড়ি কেনাবেচার ঘটনা নিয়ে বিএনপির কার্যালয়ে একটি সালিশ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। তবে বিষয়টিকে বিএনপি নেতাকর্মীরা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, বিএনপি'র অস্থায়ী কার্যালয় দুইজন গ্রুপের আহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments