নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে এবং বাল্য বিবাহকে লাল কার্ড দেখাতে হবে বলে জানিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশ্য করে আরো বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে কোন বিয়ে হয় না। এসব কাগজপত্র দেখিয়ে কেউ বিয়ে দেয়ার চেষ্টা করলে প্রশাসনকে অবগত করতে হবে। সেই সাথে প্রতিটি প্রতিষ্ঠানে বির্তক ক্লাব গঠন করতে হবে।
আটোয়ারী উপজেলার ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে “বঙ্গবন্ধুর আত্বজীবনী” বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আটোয়ারী উপজেলা প্রশাসন ও সকল ইউপি চেয়ারম্যনের বাস্তবায়নে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
অন্যান্যদের মাঝে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, শিক্ষার্থী কানিজ তাসনোভা কানন প্রমুখ।
সভা শেষে ৬ষ্ঠ- ৮ম শ্রেণী ক গ্রুপে চার জন ও ৯ম-১০ম শ্রেণী খ গ্রুপে তিন জনকে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির আওতায় ১৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরন করেন।
পরে উপজেলা ভুমি অফিস, এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক, ধামোর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে পল্লী সঞ্চয় ব্যাংক এর আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
সব মন্তব্য
No Comments