স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, দলীয়ভাবে সব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে জানাজা ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments