স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা এমনভাবে লুটপাট করছে যাতে আগামী বিশ-ত্রিশ বছরে তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। আর বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিসহ জীবন যাপন করছে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সভাপতিত্বে ফেনী জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি আরো বলেন, জাতীয় পার্টি কোন জোট নিয়ে ভাবছে না। আগামী জাতীয় নির্বাচনের জন্য তিনশো আসনেই প্রার্থীতা চুড়ান্ত করার কাজ করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তিনশো আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি। আগামী নির্বাচনের আগে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব। তিনি বলেন, জাতীয় পার্টি কর্মমূখি শিক্ষা ব্যবস্থা চালু করবে। দেশের মানুষ মাটির নিচ দিয়ে রেল লাইন আর আসমান দিয়ে সড়ক পথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, যেখাতে তারা বিনামূল্যে সকল চিকিৎসা পাবে।
সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা আগামী নির্বাচনে পল্লীবন্ধু হুসেইন মুহম্ম্দ এরশাদ এর লাঙ্গলে ভোট দিতে অপেক্ষা করছেন।
ফেনী জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, ফেনি জেলা আহŸায়ক রাশেদ চৌধুরী, উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, থানা নেতৃবৃন্দের মধ্যে ভিপি জহির উদ্দিন, জাফর আহমদ রাজু, শাহরিয়ার ইকবাল, মুজিবুর রহমান বাবুল, কামরুল ইসলাম ক্লাইফ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, রফিকুল ইসলাম ভূঁইয়া।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
সব মন্তব্য
No Comments