জাকির হোসেন আজাদী: বাংলাদেশের গর্বের প্রতীক পদ্মা বহুমুখি সেতু নিয়ে চমৎকার থিম সং লিখেছেন বিশিষ্ট গীতিকার মো. হাবিবুল্লাহ। তাঁর গানের অপূর্ব বাণী, সুর ও গায়কী সংগীত প্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। বিটিভি ও সিটিভিতে প্রচারিত পদ্মা সেতুর "অকূল পদ্মারে…তোমার বুকে জেগেছে এবার, স্বপ্নের সেতু চমক জোয়ার… গানটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।"
গত ২৫ জুন তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির বহুকাঙ্খিত স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করে সারা বিশ্বকে চমকে দিয়েছেন। এ অকল্পনীয় সেতুর সফল বাস্তবায়ন আমাদের দেশের অর্থনীতি উন্নয়ন বহুদুর এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। দেশের আপামর জনতার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। পদ্মাসেতু উদ্বোধন ঘিরে ইলেকেট্রোনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মিডিয়াতে বহু গান পরিবেশনা হয়েছে। ভিন্ন কথায় ভিন্ন সুরে পরিবেশিত গানগুলিতে প্রত্যেকের স্বতস্পুর্ত আনন্দ লক্ষ্য করা গেছে। এত গানের ভীড়ে বিশিষ্ট গীতিকার মো. হাবিবুল্লাহ’র লেখা ফরিদ বঙ্গবাসীর সুরারোপের গানটি শ্রোতাদের সবচেয়ে বেশী আকৃষ্ট করেছে। অসাধারণ লেখা এ মৌলিক গানটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ভিন্নভাবে শিল্পীদের অংশগ্রহণে ধারণ করে প্রচার করেছে। এ প্রজন্মের সেরা দু’জন শিল্পী শাহীন খান ও নীপা আকতার মীম এর কণ্ঠে পরিবেশিত এ গানটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভিওয়ার্ল্ড-এ কয়েকবার প্রচার হয়েছে। গানটি একবার শুনেই তার মোহনীয় সুর সংগীত প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
গান:-
অকূল পদ্মারে…
তোমার বুকে জেগেছে এবার
স্বপ্নের সেতু চমক জোয়ার
সকল বাঁধাবিঘ্ন পেরিয়ে
ঘন কুয়াশার আঁধার কাটিয়ে
উন্মোচিত আজ আলোর দুয়ার
জয়তু শেখ হাসিনা’র সরকার ।।
তোমার ভয়াল স্রোতের টানে
ঝরে যেতো কত অকাল প্রাণ
ওপাড়ের মানুষের জনদাবীতে
জননেত্রীর সেরা অবদান
বিশ্বজানে তাঁর মানবপ্রীতি
অজর কর্মে তার জয়জয়কার
সফল হলো দৃঢ় অঙ্গীকার ।।
দুই তীরে হবে আনাগোনা
উন্নয়ন হবে গতিশীল
কোটি মানুষের খুলবে ভাগ্য
হবোনা আর পরনির্ভরশীল
নিজের ভাগ্য নিজেরাই গড়বো
নিপাত হবে অপহুংকার
চলেছে দেশ গতি দুর্বার ।।
শিল্পী: শাহীন খান ও নীপা আকতার মীম
গীতিকার: মো. হাবিবুল্লাহ
সুর ও সঙ্গীত: ফরিদ বঙ্গবাসী
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments