ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আছে সেরার এ তালিকায়।
বিশ্বের ১ হাজার ৬৬১টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়নের ভিত্তিতে এ র্যাংকিং করা হয়েছে। বিভিন্ন মূল্যায়ন সূচকে মান যাচাই-বাছাই করে টাইমস হায়ার এডুকেশন। শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা- উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়।
টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০১-১০০০-এর মধ্যে। পাঁচ বছর পর এবার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের প্রাচীন এ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে ২০১৬ সালে এ র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬০১-৮০০-এর মধ্যে। এরপর ২০১৭ সালে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে জায়গা হয়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের। ২০১৮ সালের তালিকায় ঢাবি এক হাজারেরও পর চলে যায়। এরপর ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও সেরা এক হাজারে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান করতে পারেনি।
টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১-১২০০-এর মধ্যে। তালিকায় গতবারের চেয়ে ২০০ ধাপ পিছিয়ে এবার ১২০০-এর পর স্থান করে নিয়েছে বুয়েট।
প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন সংস্থার তৈরি সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ক্রমেই নিচের দিকে দেখা যায়। তাই চলতি বছর র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নয়নের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের আরো উন্নয়ন ঘটাতে গত ৮ আগস্টের মধ্যে বিদেশী বিশ্ববিদ্যালয়/ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত বিভাগ/ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীর তালিকা প্রেরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুয়াককুয়ারলি সিমন্ডস বা কিউএস, টাইমস হায়ার এডুকেশন এবং সাংহাই র্যাংকিং কনসালট্যান্সি (একাডেমিক র্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ) ইত্যাদি গ্রহণযোগ্য ও প্রভাবশালী সংস্থাগুলোর র্যাংকিংয়ে নিজেদের অবস্থান এগিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত পাঁচ বছর ধরে টাইমসের তালিকায় ১ নম্বরে আছে যুক্তরাজ্যের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ৫-এ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments