ডেস্ক রিপোর্ট: দেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষককে এই সহায়তা দেওয়া হবে। সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে এ কথা।
জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। এ প্রণোদনার আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে পাটবীজ দেওয়া হবে। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য এক কেজি বীজ পাবেন। শিগগিরই পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হবে।
সাধারণ চৈত্র মাসের প্রথম সপ্তাহে পাটবীজ বপন শুরু হয়, চলে পুরো বৈশাখ মাস। এবার সারা দেশে ৭ লাখ ৪৫ হাজার হেক্টরে পাট ও পাটসদৃশ তন্তু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ ৫৫ হাজার ৩৫৭ বেল।
অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার দেশি জাতের পাট চাষের লক্ষ্যমাত্রা ৩০ হাজার হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ৯ দশমিক ২০ বেল হিসাবে দেশি জাতের পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৮৫০ বেল। তোষা পাটের চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৬ লাখ ৭০ হাজার হেক্টর। আর তোষা পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি গড় ফলন ১১ দশমিক ৭৭ বেল হিসেবে ৭৮ লাখ ৮৫ হাজার ৯৩৪ বেল।
পাটসদৃশ তন্তু মেস্তা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ১৮০ হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ৮ দশমিক ১০ বেল হিসেবে মেস্তার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৪৬৮ বেল।
কেনাফ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২৪ হাজার ৮২০ হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ৯ দশমিক ২৩ বেল হিসাবে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৯ হাজার ১০৫ বেল।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজারের ঘর ছাড়িয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
সব মন্তব্য
No Comments