দক্ষিণ সিটি প্রশাসক
স্টাফ রিপোর্টার: রাজধানীর জনদুর্ভোগ কমানো এবং নগর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ফুটপাতে অস্থায়ী ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এর মাধ্যমে একদিকে যেমন শৃঙ্খলা নিশ্চিত করা হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, “রাজধানী ঢাকা দেশের মুখ। এটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা সবার দায়িত্ব। হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা মানুষদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, ফুটপাতে অবাধে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে হকার ও রিকশাচালকদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করা হবে। নির্দিষ্ট নিয়মের আওতায় এনে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স প্রদান করা হবে। ইতোমধ্যে পুলিশের সহায়তায় এলাকাভিত্তিক হকারদের তালিকা প্রণয়নের কাজ চলছে।
তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট স্থান, সময় ও সংখ্যার ভিত্তিতে হকারদের বসার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। “উচ্ছেদ নয়, পুনর্বাসনই আমাদের লক্ষ্য,”—যোগ করেন প্রশাসক।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই পাইলট প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি অঙ্কন, ৫৫০টি ফুলের টব ও ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়েছে।
এছাড়া, রোগীর স্বজনদের জন্য ৫০টি বসার আসন এবং পাহাড়ের আদলে দুটি দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার বলেন, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। জনগণের ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য ব্যস্ত ফুটপাতেও একই ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments