ডেস্ক রিপোর্ট: সংগীত পরিচালক পাভেল আরিনের লিভিং রুম সেশানে এবার হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। তবে, নিজের ঢংয়ের কোন গানে নয়, ইমরান এলেন সতীশচন্দ্র গোসাই এর কথা ও সুরে জনপ্রিয় লোকগান ‘পিরিতি কাঁঠালের আঠা’ গানটি নিয়ে।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, “এ গানটি খুবই প্রচলিত একটি গান। কিন্তু আমাকে যেভাবে গানটি গাওয়ানো হয়েছে তা একটু অন্যরকমভাবে। যেহেতু এ জনরাটা আমার না, আমাকে নতুনভাবে এ জনরায় শ্রোতারা পাবেন। পাভেল ভাই গানটির কম্পোজিশান এত সুন্দর করে করেছেন, যা এখনো শ্রোতারা শোনেনি এভাবে।”
‘লিভিং রুম সেশান’ নিয়ে যাত্রার শুরু থেকেই একের পর এক বাংলাগানের পুরোধা শিল্পী ও সাধকদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন পাভেল আরিন।
রবীন্দ্রনাথ, নজরুল, সাধক জালাল খাঁ’র পর সতীশচন্দ্র গোসাই ‘পিরিতি কাঁঠালের আঠা’ গানটি প্রসঙ্গে তিনি বলেন, “ ‘লিভিং রুম সেশান’ চায় আমাদের শেকড়ের গানগুলোর সঠিক সুর অক্ষুণ্ণ রেখে নতুন প্রজন্মের কাছে তাদের উপযোগি করে প্রকাশ করতে। তারই ধারাবাহিকতায় ইমরানের কণ্ঠে এ গানটি গাইলেন। পরিচিত ইমরানের বাইরে অন্য এক ইমরানকে শোনার একটি দারুণ অভিজ্ঞতা শ্রোতাদের হবে বলে আশা করছি।”
ঈদ উৎসব উপলক্ষে চাঁদ রাতে সন্ধ্যা সাতটায় লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
গানটির লিংক
https://www.youtube.com/watch?v=Px7r99DqfCI
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments