সিলেট অফিস: সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন থেকে পড়ে মনোয়ার হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মনোয়ার হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের সাবির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় পানসি রেস্তোরাঁ ভবনের ওপরে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন মনোয়ার হোসেন। পাঁচতলা ভবনের এক পাশে বৃহস্পতিবার বাঁশের আঁড়ে থেকে কাজ করার সময় হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যান তিনি। তখন কাজে থাকা অন্য লোকজন তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোয়ার হোসেনের মা হালেমা বেগম হাসপাতলে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসেন মনোয়ার। দুপুওর শহর থেকে খবর যায় ছেলে ভবন থেকে পড়ে আহত হয়েছে। হাসপাতালে এসে দেখেন ছেলের লাশ পড়ে আছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments