চট্টগ্রাম অফিসঃ "প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী পদক্ষেপ হলো ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করে বিশ্বের মঞ্চে ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরা।তারই ধারাবহিকতায় বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,কক্সবাজার এর সকল সমস্যা চিহ্নিত করে,যথাযথ সমাধানের মাধ্যমে একটি পরিপূর্ণ ক্রীড়া প্রতিষ্ঠানে রুপদান করা হবে।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, শনিবার (১ অক্টোবর) বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,কক্সবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃত্বে কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি,জুয়েল আরেং, এ.এম.নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম পরিদর্শনে অংশগ্রহন করেন।
এছাড়াও নির্মানাধীন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,কক্সবাজার,বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শনের সময় কমিটি তাদের সমস্যাগুলোর নোট নেন।কমিটি সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব নির্মাণ অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
কমিটি সদস্য মাহবুব আরা গিনি বলেন, জনগনের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড হতে দূরে রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই।
কমিটির সদস্য এ.এম নাঈমুর রহমান বলেন,খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী ক্যালোরির যোগান দিতে মিক্সড খাবার পরিবেশন ও অভিভাবকদের খেলাধূলার প্রতি আকৃষ্ট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
কমিটির সদস্য জাকিয়া তাবাসসুম বলেন,মেয়েদের বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহন নিশ্চিত করতে হবে এবং স্থানীয় খেলোয়াড়দের সংশ্লিষ্টতা বাড়াতে হবে।
বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,কক্সবাজার সরেজমিন পরিদর্শনের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণ কেন্দ্রটির বর্তমান অবস্থা সম্পর্কিত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালক(বিকেএসপি),যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,পরিচালক(প্রশিক্ষণ), মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments