ডেস্ক রিপাের্ট: প্রস্ফুটিত পদ্মের মেলা। ঠিক যেন দেবী চণ্ডীর প্রতিনিধি। খোলা চুল হাওয়ায় উড়ছে। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। রংতুলিতে আঁকা অভিনেত্রী জয়া আহসান এমন একটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে রাকা লিখেছেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে জয়া আহসান।’
সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া। ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’
সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন।
রাকার ‘কমলে কামিনী’ জয়া!-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments