প্রতাপ হোড়, সাতক্ষীরা: নবগঠিত পৌর বিএনপির সভা চলাকালে পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে এ আটকের ঘটনা ঘটে। পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব।
এছাড়া অন্যরা হলেন, নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, সদস্য যথাক্রমে শাহিনুর রহমান শাহিন, কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, আবু দাউদ, নেছারুল ইসলাম, আবু সাঈদ, রোকনুজ্জামান রোকন।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান,কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার ওসি স ম কাইউমকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এখনও আটক করা হয়নি। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা অনেকে এক জায়গায় কি কারণে বসেছিলেন সেটি জানার চেষ্টা চলছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments