বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোর জেলা যুবলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান চৌধুরী এহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সহ জেলা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভার শুরুতেই হাতাহাতির ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত নির্বিঘ্নে শেষ হয় সভা। তবে বর্ধিত সভার কোন সিদ্ধান্ত এ পর্যন্ত জানা যায় নি। আজকে প্রায় ২২ বছর পর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
সব মন্তব্য
No Comments