ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবারের মতো ঈদ ক্যাম্পেইন শুরু করেছে স্যামসাং। নতুন এ ক্যাম্পেইনের আওতায় স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ও ওয়াশিং মেশিনে থাকছে বিভিন্ন অফার এবং এসব অ্যাপ্লায়েন্স কেনা যাবে বিশেষ প্রোমোশনাল প্রাইসে।
‘ঘর ভর্তি ঈদ ফূর্তি’ শীর্ষক এই ক্যাম্পেইনে স্যামসাং এর বিভিন্ন মডেলের টিভিতে থাকছে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যেমন: স্যামসাং এর ৪৩ ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি (এইউ৭৫০০) এখন কেনা যাবে মাত্র ৪৯,৯৯০ টাকায়। অন্যদিকে, ৫৫ ইঞ্চি কিউএলইডি ফোরকে স্মার্ট টিভি (৫৫কিউ৬০এ) ক্রেতারা কিনতে পারবেন ১২১,৯০০ টাকায়।
এই ক্যাম্পেইনের আওতায় অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স, যেমন: রেফ্রিজারেটর, ও ওয়াশিং মেশিনও কেনা যাবে। স্যামসাং রেফ্রিজারেটরের মডেলের ক্ষেত্রে ক্রেতারা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ১৬ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন। ৭শ’ লিটার সাইড বাই সাইড রেফ্রিজারেটর (আরএস৭২) কেনা যাবে মাত্র ১৪৯,৯০০ টাকায়!। এ অফারের ওয়াশিং মেশিনের মূল্য শুরু হয়েছে ৩৮ হাজার টাকা থেকে। নির্দিষ্ট কিছু মডেলের ওয়াশিং মেশিনে দেয়া হয়েছে মূল্য ছাড়।
এছাড়াও, হোম অ্যাপ্লায়েন্সগুলোতে সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই সুবিধাসহ থাকছে ফ্রি ইনস্টলেশন ও ডেলিভারি সুবিধা।
আকর্ষণীয় এ ঈদ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং এর কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদ হচ্ছে আনন্দ উদযাপনের সময়। এ সময় মানুষ তাদের ঘরও সাজিয়ে তুলতে চান। আনন্দ ও উদযাপনের এ সময়ে ‘ঘর ভর্তি ঈদ ফুর্তি’ ক্যাম্পেইনের মতো একটি ক্যাম্পেইন সবাইকে স্যামসাং এর উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দিবে; পাশাপাশি, ঝামেলাহীনভাবে তারা ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন।”
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments