যুবশক্তির হারিকেন মিছিল
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় হারিকেন মিছিল ও প্রেস ব্রিফিং করেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম সরকারকে হুঁশিয়ার করে বলেন, “সরকার যদি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে।”
সন্ধ্যা ৭টায় বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে তারিকুল ইসলাম বলেন, “দেশের মানুষ যখন ঈদ আনন্দে ব্যস্ত তখন রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হলো। তেলের দাম বাড়লে সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সরকার কি জনসাধারণের কথা একবারও ভাববে না?”
বর্তমান সরকারকে ‘গুলশান-বনানীর সরকার’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, উচ্চবিত্তের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতোই বর্তমান সরকার জনগণকে ভোগান্তিতে ফেলছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “জনগণের ভোগান্তির সমাধান না করে তিনি পিআর ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত।”
ইসলামী ব্যাংক প্রসঙ্গ টেনে যুবশক্তির সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত ছিল আলোচনা করে সমাধান করা। কিন্তু বিগত সরকারের মতো ব্যাংক দখল করে প্রতিবাদকারীদের ওপর হামলা করা হয়েছে। “সরকার যতদিন জনগণের পক্ষে কাজ করবে, আমরা বলব- বিএনপি সরকার বারবার দরকার,” যোগ করেন তিনি।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments