স্টাফ রিপোর্টার: ঢালিউডের লাস্যময়ী নায়িকা নায়িকা মৌ খান। চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয় মুখ তিনি। অভিনয় নৈপূণ্য দিয়ে দর্শকের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ।
অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসা-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই তিনি যুক্ত হয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে।
এ প্রসঙ্গে মৌ জানান, ১৯৭০ সাল থেকে ঐতিহ্যবাহী ব্র্যান্ড আল-হারামাইন পারফিউমস্ দেশে সুনামের সঙ্গে কাজ করছে। আনুষ্ঠানিকভাবে ফেজমো লিমিটেড (ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ই-কমার্স প্ল্যাটফর্ম)-এর সঙ্গে আমি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছি।
যোগ করে তিনি বলেন, ‘এটি হচ্ছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে যে কেউ তার পছন্দের পণ্য কেনা-বেচা করতে পারবে। এরই মধ্যে বেশ কিছু বিক্রেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রযুক্তির কল্যাণে এখন সবকিছু অনলাইন কেন্দ্রিক। সেই জায়গা থেকে বলব- এই প্ল্যাটফর্ম আস্থার একটি নাম। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়া যাবে।’
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, আল-হারামাইন পারফিউমস্, গ্রুপ সিফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি পরিমল কুমার ধর, আল-হারামাইন পারফিউমস্ গ্রুপ অফ কোম্পানি’সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।
ফেজমো লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চিত্রনায়িকা মৌ খান এবং লিগ্যাল অ্যাডভাইজার রেজা সিকদার।
মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments