প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন, স্টল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯ টায় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে মিলিত হয়।
একশন এইড বাংলাদেশ, ইউএনএফপিএ সহযোগিতায় এবং সুশীলনের নেতৃত্বে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে জেন্ডার ইন ইমার্জেন্সি এলাইন্স সাতক্ষীরার বাস্তবায়নের মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির। স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আতিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, শিক্ষাবিদ আব্দুল হামিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশিষ কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান।
মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি চত্তরে নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশগ্রহণ করেন নারী উন্নয়ন সংগঠন প্রেরণা,নকশীকাথা, স্বদেশ, লাইট হাউজ ও সিডো সংস্থা।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments