পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে তিন অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই আরিফুর রহমার,এসআই সাদেকুল,এসআই নাহিদ হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনির হাট বাজারস্থ গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান এর দোকান ঘরের ভিতর থেকে অনলাইন ক্যাসিনো,জুয়া খেলার আপরাধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে খেলার সামগ্রী ২ টি স্মাট মোবাইল ফোন ৪ টি সিম জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার মৌলভিপাড়া এলাকার মোঃ কফিল উদ্দিনের ছেলে ১। মোঃ মনির হাসান (১৯), সিতা পাড়া এলাকার চন্দ্র মোহনের ছেলে ২। সুধির চন্দ্র(৪২),ভান্ডারুগ্রাম এলাকার সৈয়দ আলীর ছেলে ৩।মোঃ আসাদুজ্জামান (৩৭)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ এনায়েত কবির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments