ডেস্ক রিপোর্ট : ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ৩ জানুয়ারি থেকে খুলনা বিভাগসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। বাংলানিউজ
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরির ভাড়া বাড়েনি। অথচ বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রে সভা করে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে খুলনা বিভাগীয় কমিটি একাত্মতা প্রকাশ করে সভা করা হয়েছে।
খুলনা বিভাগীয় সভায় বলা হয়েছে, ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরির চেসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা) খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তখন থেকেই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের বারবার পত্র দেওয়া হলেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি।-আমাদের সময় .কম
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments