ডেস্ক রিপোর্ট: সাধারণ মানুষ নিজের মেজাজের সঙ্গে মানানসই কুকুরকে পোষ্য হিসেবে পেতে পছন্দ করে। আর তাই তো পোষা কুকুরের মৃত্যুর শোকে দুই বোন আত্মহত্যার চেষ্টা করেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পারুল আক্তার (১৬) ও শাহানা আক্তার (১৭) একই এলাকার গোলাম মোস্তফার মেয়ে। বর্তমানে গুরুতর অবস্থায় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, পারুল ও শাহানার মা প্রায় এক যুক আগে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে তারা একটি পুরোনো দোতলা বাড়িতে দাদি ও বাবার সঙ্গে থাকে। এই পরিবারের সঙ্গে স্থানীয় লোকজনেরও তেমন যোগাযোগ নেই। তবে ওই দুই কিশোরী বোনের একমাত্র সঙ্গী ছিল দেশি জাতের একটি কুকুর। তারা আদর করে সেটিকে ডাকতো ‘টাইগার’ বলে। এমনকি একসঙ্গে খাওয়া থেকে শুরু করে দুই বোন তাদের মাঝখানে কুকুরটিকে রেখে ঘুমাত। পায়ে ব্যথা পেয়ে দুদিন আগে মারা যায় প্রাণীটি। পরে এটিকে না ফেলে ঘরের ভেতরেই রাখে তারা।
এ দিকে পুলিশ কিশোরীদের ঘর থেকে ৩টি চিরকুট উদ্ধার করেছে। তাতে লেখা, ‘আমরা দুই বোন মারা গেলে আমাদের দুইজনের কবরের সঙ্গে টাইগারকেও (কুকুর) কবর দিও। আমাদের মৃত্যুর জন্য আমাদের দাদু ও আব্বু দোষী না।’
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোলাম দস্তগীর প্রিন্স বলেন, ধারণা করা হচ্ছে তারা কীটনাশক জাতীয় কিছু সেবন করে এবং হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করে। তাদের দুই বোনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
আমাদের সময়.কম
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা করেছে বিএনপি।শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হ ...
সব মন্তব্য
No Comments