রংপুর অফিস : বাংলাদেশ আদিবাসী পরিষদের সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রবীন্দ্রনাথ সরেনের শারিরীক অবস্থা’র উন্নতি হচ্ছেনা। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ডায়াবেটিক, কিডনি এবং পায়ে পচনজনিত গ্যাংরিনে তার অবস্থা শঙ্কটাপন্ন। কয়েকদিন আগে দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে পচনজনিত কারণে তার ডান পায়ের তিনটি আঙ্গুলে সার্জারি করার পর তিনি সেখানে শ্বাসকষ্টে আক্রান্ত হন।সেখান থেকে জরুরিভাবে তাকে দিনাজপুর জিয়া হার্টফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মরত ডাক্তার’রা গ্যাংরিনের পচনরোগ ক্রমাগত ডান পায়ের উপরিভাগে ছড়িয়ে পরায় তার পায়ে সার্জারি করার সিদ্ধান্ত নেন। ঢাকা বার্ডেম হাসপাতালের কর্মরত সার্জেন ডাক্তার সুব্রত রায়ের তত্ত্বাবোধানে ২৫ জুন সকাল ১০ টায় দিনাজপুরেই তার অপারেশন করার প্রস্তুতি থাকলেও অপারেশন করা সম্ভব হয় নি। তাকে অপারেশন টেবিলে নেয়া হলে তিনি প্রচন্ড শ্বাসকষ্টে ছটপট করতে থাকেন। এমতাবস্থায়, অপারেশন না করেই তাকে আইসিইউ’তে ফিরিয়ে নেয়া হয়। ডাক্তার’রা অভিমত দিয়ে বলেছেন, ‘শ্বাসরোগের অবস্থার উন্নতি না হলে তার পায়ের সার্জারি সম্ভব নয়’। আদিবাসী নেতারা তাঁকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেছন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments