বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংগীত ও গিটারের মূর্ছনায় বাংলাদেশ এবং স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করা হয়েছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এবং ঢাকাস্থ স্পেন দূতাবাস যৌথভাবে আজ ০২ অক্টোবর রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. ফ্রান্সিসকো ডি এসিস বেনিতেজ সালাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশ এবং স্পেনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় স্পেনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। স্পেনের ভাষা ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশের সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
স্পেনের রাষ্ট্রদূত মি. ফ্রান্সিসকো ডি এসিস বেনিতেজ সালাস বলেন, বাংলাদেশ এবং স্পেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশ এবং স্পেনের জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর স্পেনের বিশিষ্ট গিটারবাদক মি. মিগুয়েল ত্রাপাগা’র পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments