স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জয়ী হলেও বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এরপরও সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি-কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি পুশইনের মতো কোনো ঘটনা ঘটবে না। তবে সীমান্তে নজরদারি জোরদার রাখা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও বৈঠক হয়। সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষ কাজ করছে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নতুন কোনো চাপ তৈরি হয়নি।
জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গুজব ও অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং জোরদারের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments