মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলম: মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করে অভয়ারণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ।
রবিবার (২১ আগষ্ট) সকালে উলুকাটা গ্রামের মান্নান শেখের ছেলে সোহাগ শেখের বাড়ির লোকালয়ে অজগরটি দেখতে পেয়ে জালদিয়ে আটকে ফেলে স্থানীয় লোকজন। পরে বন বিভাগকে খবর দিলে সেটিকে উদ্ধার করা হয়।
করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খাবারের সন্ধানে অজগরটি বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়ে। আমরা সেটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করি। সাপগুলি লোকালয়ের কাছাকাছি ডিম পাড়ে মুলত সে জন্যই তারা লোকালয়ে চলাফেরা করে। মুরগির বাচ্চা, হাস তাদের প্রিয় খাবার। এজন্য খাবারে সন্ধানে বাচ্চা ও মা সাপ লোকালে চলে আসে। অনেক সময় হাস/ মুরগীর খোপে এদের পাওয়া যায়। সুন্দরবনে অবমুক্ত করা অজগরটি আনুমানিক দৈর্ঘ্য ১০ ফুট ৬ ইঞ্চি ও ওজন ২০ কেজি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments