বরিশাল অফিস: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নেতৃবৃন্দের সাথে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টায় বরিশাল রিপোর্টাস ইউনিটির শহীদ জননী শাহানারা বেগম স্মৃতি মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যার মধ্যে আছে এবং দেশে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন যাতে বন্ধ হয় সে বিষয়ে মতবিনিময় করেন। তিনি আরো বলেন সাংবাদিকদের যাতে ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠিত করা হয় ও প্রায় প্রতি দিনই দেশে বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের সংবাদ পাওয়া যাচ্ছে, এটা যাতে বন্ধ হয় এ জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিএফইউজের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার, সাংবাদিক সুশান্ত ঘোষ এবং সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। সভায় বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments