ডেস্ক রিপোর্ট: তরুণের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট ৫০ বাজারে এনেছে। উন্নত ফিচার-সমৃদ্ধ হট ৫০ সিরিজের এই গেমিং ফোনটি সাশ্রয়ী মূল্যে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। বাজেট সেগমেন্ট তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের এটি একটি অন্যতম চাহিদা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং রেজুলেশন ১০৮০x২৪৬০ পিক্সেল। এই ফিচার উন্নত ভিজ্যুয়াল ও স্পষ্ট দেখার অভিজ্ঞতা দেবে। যা প্রতিদিনের কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং গেমিংসহ সব কাজের জন্য আদর্শ।
ইনফিনিক্স হট ৫০-তে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট রয়েছে। এটি স্মার্টফোনটির কার্যকারিতা এবং পারফরম্যান্সকে আরও শক্তিশালী করেছে। এই চিপের আর্কিটেকচার ২টি ২.২ জিএইচজেড কর্টেক্স-এ৭৬ এবং ৬টি ২.০ জিএইচজেড কর্টেএক্স-এ৫৫ কোরের সমন্বয়ে গঠিত। এই কোরগুলো ব্রাউজিং, স্ট্রিমিং, এবং গেমিংয়ের সময় ব্যবহারকারীদের মসৃণ অভিজ্ঞতা দেয়।
ইনফিনিক্স হট ৫০-এ রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, এবং গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ। এই ফিচারগুলো একসঙ্গে সকল অ্যাপ্লিকেশনে দ্রুত লোড টাইম এবং কার্যকর মাল্টিটাস্কিং নিশ্চিত করে।
স্মার্টফোনটিতে পাওয়ার সেভিং, ব্যালান্সড এবং পারফরম্যান্স মোড নিয়ন্ত্রণের জন্য ইনফিনিক্সের এক্সবুস্ট প্রযুক্তি রয়েছে, যা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী মোড পরিবর্তনের সুবিধা দেয়। পাশাপাশি, হট ৫০-এর ডারউইন ইঞ্জিন অ্যাপ ফ্লোটিং উইন্ডো, মেমরি ক্লিনিং এবং কল রিজেকশনসহ বিভিন্ন ফিচারকে শক্তি যোগায়, যা জরুরি কাজ ও গেমিংয়ের সময় মাল্টিটাস্কিং স্মুথ করে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ইনফিনিক্স হট ৫০-তে একটি ডুয়াল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রধান সেন্সর ৫০ মেগাপিক্সেল; যা দিয়ে স্পষ্ট এবং ঝকঝকে ছবি তোলা যায়। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কলের জন্য নিখুঁত ছবি নিশ্চিত করে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ এবং এক্সওএস ১৪.৫ দ্বারা চালিত। পাশাপাশি এতে কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে, যা ব্যবহারকারীদের নিজেদের মত করে ডিভাইসটি সাজানোর সুবিধা দেয়।
ইনফিনিক্স হট ৫০-তে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যাতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ করলে ফোনটি সারাদিনের ব্যবহারেও ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এটি স্লিক ব্ল্যাক, সেজ গ্রিন এবং টাইটানিয়াম গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনটির মূল্য মাত্র ১৬,৯৯৯ টাকা, যা বাংলাদেশের আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও শক্তিশালী ডিভাইস।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments