ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের নাট্য দল বীজন নাট্য গোষ্ঠীর এক সাধারণ সভা শুক্রবার (২০ মে) বিকালে খুলশীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আবিদা আজাদ।
বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন বীজন নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, সদস্য মান্নান হিমেল, বিনা চৌধুরী, সেলিম মিয়াজি, প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, সৌরভ পাল।
সভায় আগামী জুন মাসে কবি ও লেখক গোলাম মওলা জসিমকে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় আনুষ্ঠানিকভাবে বীজন নাট্য সন্মাননা ২০২২ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments