স্টাফ রিপোর্টার: প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, এতে বাজেট বাস্তবায়নে কাজের মান ও পরিমাণ যথাযথ হবে এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে।
আজ রবিবার, ১৪ জুন ২০২৬ হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। গণসংহতি আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।
সংবাদ সম্মেলনে আবুল হাসান রুবেল বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে বাজেটের বিশাল আকার এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি জানান, এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাজেট পর্যালোচনায় তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা, মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহার এবং ফ্রিল্যান্সারদের ভ্যাট অব্যাহতি দেওয়া ইতিবাচক। তবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে করের আওতা বাড়ানো ও আদায়ের দক্ষতা বৃদ্ধি জরুরি।
খাতভিত্তিক বরাদ্দ প্রসঙ্গে রুবেল বলেন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও গুণগত ব্যয় ও বিতরণের অদক্ষতা বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য খাতে বরাদ্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের চেয়ে অনেক কম হওয়ায় সাধারণ মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয় বাড়ছে। কৃষি খাতে ভর্তুকি থাকলেও গবেষণা ও আধুনিক বিপণন অবকাঠামোতে বিনিয়োগ অপ্রতুল।
বাজেট ঘাটতি ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন টাকা উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে ১ দশমিক ১২ ট্রিলিয়ন টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি খাতের ঋণপ্রবাহ সংকুচিত করতে পারে। শুধু সুদ পরিশোধেই যাবে ১ দশমিক ২৭৫ ট্রিলিয়ন টাকা, যা মোট বাজেটের প্রায় ১৩ দশমিক ৬ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক কুমার রায়, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য মুন্নী মৃ, মনিরুল হুদা বাবন, আমজাদ হোসেন, লুভানা তাবাসসুম, জাতীয় পরিষদের সদস্য মুছা কলিমুল্লাহ, জামান কবীরসহ অন্য নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments