ডেস্ক রিপোর্ট: সিলেট সুনামগঞ্জে বানভাসি মানুষ বন্যায় ভেসে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়েই ব্যস্ত আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বাঁশি বাজাচ্ছেন সানাই বাজাচ্ছেন ঝাড়বাতির আলো কত আলোকোজ্জ্বল করা যায় পদ্মা সেতু উদ্বোধনের দিন সেটার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সিলেটের মানুষ ভেসে যাচ্ছে সেদিকে তার নজর নেই। তিনি (প্রধানমন্ত্রী) পদ্মা সেতু নিয়েই ব্যস্ত আছেন।কারণ এই পদ্মা সেতু তাকে অনেক লাভ দিয়েছে।
শনিবার (১৮ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, 'বন্যায় ভেসে যাচ্ছে সিলেট সুনামগঞ্জ বানভাসি মানুষ বন্যার পানিতে সাঁতার কাটছে গরু ছাগলের সাথে।কাঁচাঘর টিনের বাড়ি অর্ধপাকা বাড়ি সব ভেসে যাচ্ছে কিন্তু সে দিকে শেখ হাসিনার খেয়াল নেই, সেখানে সরকারি কোন ত্রাণ নেই, উদ্দ্যোগ নেই। তাদের উদ্দ্যোগ একটা জিনিসের জন্য সেটি হলো পদ্মা সেতু কারণ এখান থেকে অনেক টাকা তাদের লোকজনের পকেটে গেছে মন্ত্রী এমপিদের তারা সুখে শান্তিতে আছেন কানাডা, মালয়েশিয়াতে বাড়ি বানিয়েছেন এখানেই দৃষ্টি শেখ হাসিনার।
বিএনপির এই মুখপাত্র বলেন, 'উনি (শেখ হাসিনা) জনগণকে পছন্দ করেন না। দিনের ভোটকে পছন্দ করে না, রাতের ভোটকে পছন্দ করেন তাই জনগণ বাঁচবে না মরবে সেটা তাদের দেখার বিষয় না।জনগণ পানিতে ভেঁসে যাক তাতে সরকারের কিছুই যায় আসে না। তাই আজকে যে শিশু জন্মাবে তার উপর ও প্রায় এক লাখ টাকা ঋণের বোঝা চাপিয়েছেন এই অবৈধ সরকার।অথচ মেট্রারেল পদ্মা সেতু সহ-সব মেগা প্রজেক্টে তার দলের নেতাকর্মীরা হরিলুট করছে।
রিজভী বলেন, 'আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা বিএনপি'র সিলেট মহানগর সিলেট জেলা তারা তাদের সামর্থ্য অনুযায়ী গোটা বন্যা কবলিত এলাকায় ব্যাপকভাবে মানুষকে উদ্ধার এবং বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন।এছাড়াও তিনি দলের সর্বত্র অঞ্চলের নেতাকর্মীদের সিলেট বাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি আরও বলেন, 'শেখহাসিনা চান তার পথের কাঁটা বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধীরে ধীরে নি:শেষ হয়ে যাক। সেজন্য অত্যন্ত সুচারুভাবে তিনি (শেখ হাসিনা) সেই কাজটি করছেন।
জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, মৎসজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments