বিশেষ প্রতিনিধি, রােম: বাংলাদেশ দূতাবাস, রোম ৯ এপ্রিল ২০২৫ তারিখে গুরুত্বপূর্ণ ইতালিয়ান ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি, এবং রোমে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ এর উপস্থিতিতে রোম কাভালিয়েরি হোটেল এ মহান স্বাধীনতা ও
জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে।
রাষ্ট্রদূত রকিবুল হক এবং দূতাবাসের কর্মকর্তাগণ অনুষ্ঠানে আগত অতিথিদেরসাদর অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের প্রধান রাষ্ট্রদূত মিজ
আলেসসান্দ্রা স্কিয়াভো।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
আজকের অনুষ্ঠান উপলক্ষে রোমের মেয়র এর পক্ষ থেকে প্রেরিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। মেয়রের বাণীতে রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদেরঅবদানের বিষয় উঠে আসে। তিনি সমাজে প্রবাসী বাংলাদেশিদের আরও গভীরভাবে একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে আজ বাংলাদেশ স্বাধীন বলেই রোমের মত ঐতিহ্যবাহী রাজধানীতে নিজের পতাকা উত্তোলন করা, জাতীয় সংগীত বাজানো এবং স্বাধীনতা দিবস উদযাপন করা সম্ভব হয়েছে। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক এবং সক্ষমতার বিষয় উল্লেখ করেন। তিনি ২০২৪ এর জুলাই- আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানান।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আরও বলেন যে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন খাতে বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের পরিশ্রম ও নিষ্ঠা ইতালিতে বাংলাদেশের মর্যাদা আরও সুসংহত করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অপরিসীম অবদানের ভূয়সী প্রশংসা করে দূতাবাসের বিভিন্ন উদ্যোগে তাদের সাহায্য কামনা করেন।
বিশেষ অতিথি রাষ্ট্রদূত মিজ আলেসসান্দ্রা স্কিয়াভো তাঁর বক্তব্যে বাংলাদেশ- ইতালি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সাথে ইতালি সরকারের সুসম্পর্ক, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফরসমূহের কথা উঠে আসে। বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ-ইতালির সহযোগিতা, শ্রম বাজারের চ্যালেঞ্জসমূহ দূর করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং বাংলাদেশ কর্ণারে বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর মাধ্যমে বাংলাদেশ এর বৈচিত্র বিদেশিদের সামনে ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইতালি প্রবাসী বাংলাদেশী শিশুদের অংশগ্রহণে যন্ত্রসংগীত এর সাথে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা। নৈশভোজে উপস্থিত
অতিথিবৃন্দকে বাংলাদেশি এবং ইতালিয়ান খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য যে, দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ ২০২৫ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়। তবে তখন পবিত্র রমজান মাস থাকায় দূতাবাস এই রিসেপশনটি আজ আয়োজন করে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments